সারাদেশ

৩ ছিনতাইকারী গ্রেফতার

সান নিউজ ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানীতে এক নারীর ৩ লাখ ১৬ হাজার ছিনতাই হওয়া টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১ লাখ ১৭ হাজার টাকা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান

মঙ্গলবার (১৫ মার্চ) ভোরে উপজেলার খায়েরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার খায়েরহাট গ্রামের বাবুল শেখের ছেলে তহিদুল ইসলাম তরু (২৫), মো. আওলাদ শিকদারের ছেলে ইব্রাহিম শিকদার (২২) ও ছরোয়ার শিকদারের ছেলে সুমন শিকদার (২০)।

কাশিয়ানী থানার এসআই সজীব কুমার মণ্ডল বলেন, গত ১০ মার্চ উপজেলার পিঙ্গলিয়া গ্রামের মো. গিয়াসউদ্দিন মোল্যার স্ত্রী সালমা খানম সোনালী ব্যাংক কাশিয়ানী শাখা থেকে ৩ লাখ ১৬ হাজার টাকা উত্তোলন করে বাড়িতে ফিরছিলেন। কাশিয়ানী ইউপির সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনের বাড়ির কাছে পৌঁছলে মোটরসাইকেলযোগে তিন যুবক এসে তার গতিরোধ করে। এ সময় তার কাছে থাকা সব টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ঘটনার দুই দিন পর সালমা বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করে। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১ লাখ ১৭ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত হবে

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান বলেন, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। চক্রটি এলাকায় এর আগেও বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা