সারাদেশ

সাংবাদিক আমিনুল হকের উপন্যাস’র মোড়ক উন্মোচন

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লায়ন আমিনুল হকের লেখা তৃতীয় বই ‘গ্রামের মেয়ে শহর বানু’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

আরও পড়ুন: বিমানবন্দরের কাজ দ্রুত করার নির্দেশ

রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় একুশে বইমেলার বাংলা একাডেমির মঞ্চে এটির মোড়ক উন্মোচন করা হয়। ঢাকার নিউক্লিয়াস প্রকাশনী এ উপন্যাসটি প্রকাশ করে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, আমিনুল হক উত্তরাঞ্চলের একজন অভিজ্ঞ ও গুণী সাংবাদিক।

উপন্যাসটির বিষয়ে তিনি বলেন, আমরা যারা শহরে থাকি তারা হয়ত শুনে লিখি। কিন্তু সাংবাদিক আমিনুল হক তাঁর বাস্তব অভিজ্ঞতা থেকেই লিখেছেন উপন্যাসটি। যা পাঠককে হ্নদয়গ্রাহী করে তুলবে।

বইটির লেখক আমিনুল হক বলেন, আমার লেখা এ উপন্যাসটিতে বাস্তব জীবনের নানা চিত্র তুলে ধরা হয়েছে, আশা করছি যা পাঠকের কাছে ভালো লাগবে।

আরও পড়ুন: তীব্র যানজটে রাজধানীবাসীর নাভিশ্বাস

প্রকাশক এমদাদুল হক বলেন, লেখক তাঁর লেখাটি লিখেন কিন্তু সেটা পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কাজ করতে হয়। বইটির গুণগতমান ঠিক রেখে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যন্যদের মধ্য উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক এবং বিবিসি নিউজের বাংলাদেশ প্রতিনিধি কুরআতুল আইন তহমিনা (মিতি), পাক্ষিক আনন্দ আলো পত্রিকার সম্পাদক রেজানুর রহমান প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা