সারাদেশ
মুন্সীগঞ্জে আলোচনা সভা ও ট্রাক শো

বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও ট্রাক শো হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১ টার দিকে জেলা সার্কিট হাউস মিলনায়তনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়।

এ সভায় আলোচনা করেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল হাই তালুকদার, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, জেলা তথ্য অফিসার মো. কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন, জেলা মার্কেটিং অফিসার এবিএম মিজানুল হক, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই- হাসান তুহিন প্রমুখ। এ সময় বাজার কমিটি, রেস্টুরেন্ট কমিটি, দোকান মালিকগণ উপস্থিত ছিলেন।

সভায় রমজানে নিত্যপণ্য, বিশেষ করে সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণ রাখা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে একটি ট্রাক শো সার্কিট হাউস থেকে বের হয়ে কাটাখালী, আলদীবাজার, ধলাগাঁও, সিপাহীপাড়া হয়ে পূনরায় সার্কিট হাউসে এসে শেষ হয়।

বিশ্ব ভোক্তা অধিকার দিবসের অনুষ্ঠানটি মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা শাখা আয়োজন করে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা