সারাদেশ

নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ২ লাখ টাকা অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে একটি অবৈধ পলিথিন কারখানাকে ২ লাখ টাক অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: হোসেনি দালানে বোমা হামলায় ২ জনের কারাদণ্ড

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নোয়াখালী কার্যালয়ের কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে বেগমগঞ্জের চৌমুহনী দক্ষিণ বাজারস্থ হাজীপুর অটো রাইস মিল গুদামের পাশের ভবনে সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠানে অবৈধ পলিথিন তৈরির প্রমাণ পাওয়ায় কারখানার মালিক আবদুল্লাহ ওরফে শামীমকে ২ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয়।

আরও পড়ুন: স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাৎক্ষণিক কারখানায় ব্যবহৃত ৩ টি বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চৌমুহনী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা