সারাদেশ

চরফকিরা ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করল কচি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং চরফকিরা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জায়দল হক কচি দায়িত্ব গ্রহণ করেছেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: বিকেলে শিক্ষাবিদদের সঙ্গে ইসির সংলাপ

রোববার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ উপলক্ষে চরফকিরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দায়িত্বভার গ্রহণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দায়িত্বভার গ্রহণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল হাশেমের সভাপতিত্বে চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, সেতুমন্ত্রীর ভাগনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ প্রমূখ।

আরও পড়ুন: পেঁয়াজ ও তেলের দাম কমছে

নবনির্বাচিত চেয়ারম্যান জায়দল হক কচি তার বক্তৃতায় বলেন, চর ফকিরা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সালিশ বাণিজ্য, মাদক আর জুয়ার প্রতিরোধ করা আমার প্রথম কাজ। মাদক আগামী প্রজন্মকে ধ্বংস করলে দেশ পিছিয়ে যাবে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি আনারস প্রতীক নিয়ে বিজয়ী হন। সভা শেষে নব নির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন। চরফকিরা ইউনিয়ন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা