ছবি-সংগৃহিত
সারাদেশ

নকল প্রেগন্যান্সি টেস্ট কিট জব্দ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় প্রায় কোটি টাকার মূল্যের নকল প্রেগন্যান্সি টেস্ট কিট, ব্যবহৃত কেমিক্যালস, যন্ত্রপাতি ও প্যাকিং সামগ্রী জব্দ করা হয়েছে।

শনিবার (১২ মার্চ) দুপুরে শহরের ইঁদুরবটতলী এলাকা থেকে এসব সামগ্রী জব্দ করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন- রুবেল হোসেন, গুলজার হোসেন, নবীর হোসেন এবং গোলাম মোস্তফা। এই ৪ জনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একই প্রতিষ্ঠানের আরও ৪ কর্মচারীর প্রত্যেককে ১ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: বোয়ালমারীতে সড়কের কাজে চাঁদা দাবির মামলায় গ্রেফতার কলেজ ছাত্র

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নওগাঁর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নওগাঁ শহরের ইঁদুরবটতলী হাজি মনসুর সড়কের পাশে একটি বাড়ির নিচতলায় রুবেল হোসেন অসৎ উদ্দেশ্যে অননুমোদিতভাবে প্রেগন্যান্সি কিট প্রস্তুত ও প্যাকেটজাত করে ঢাকাসহ সারাদেশে বাজারজাত করে আসছিল।

গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় প্রায় এক কোটি টাকা মূল্যের অনুমোদিত প্রেগন্যান্সি টেস্ট কিট এবং কিট তৈরিতে ব্যবহৃত কেমিক্যালস, যন্ত্রপাতি ও প্যাকিং সামগ্রী জব্দ করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে ওষুধ প্রশাসনের মাধ্যমে মামলা দায়ের এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা