সারাদেশ

ব্ল্যাকমেইল করায় সেই কিশোরকে হত্যা

শফিক স্বপন, মাদারীপুর: নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও রেকর্ড করে তা দেখিয়ে ব্ল্যাকমেইল করায় মাদারীপুরের কালকিনির এসএসসি পরীক্ষার্থী জহিরুল ইসলাম সরদারকে কুপিয়ে হত্যা করেছে তারই কিশোর বন্ধু।

হত্যা মামলার অগ্রগতি জানাতে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (৩ মার্চ) এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল।

কালকিনির পূর্ব এনায়েতনগর ইউনিয়নের বাড়িতে নিজ ঘরেই গত ২৪ ফেব্রুয়ারি সকালে পাওয়া যায় জহিরুলের গলাকাটা মরদেহ। পরদিন নিহতের ভাই শাহীন সরদার হত্যা মামলা করেন।

আরও পড়ুন: রাশিয়ার ৯ হাজার সেনা হতাহত

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, ‘জহিরুল খুন হওয়ার পর তার বন্ধু পলাতক ছিল। যে কি না ঘটনার আগের দিনও জহিরুলের সঙ্গে সময় কাটিয়েছিল। পরবর্তী সময়ে আমরা ঘটনার সঙ্গে ওই কিশোরের সম্পৃক্ততা পাই এবং তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে।’

কী কারণে হত্যা? এসপি রাসেল জানান, জহিরুলের বাসায় নিয়মিত যাতায়াত ছিল তার বন্ধুর। প্রায়ই নারী সঙ্গীদের নিয়ে যেত। কোনো এক দিন নারী সঙ্গীর সঙ্গে ওই কিশোরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও মোবাইল ফোনে রেকর্ড করে রাখে জহিরুল।

এসপি বলেন, ‘সেই ভিডিও দিয়ে বন্ধুকে ব্ল্যাকমেইল করে জহিরুল। একপর্যায়ে সে জহিরুলকে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী গত ২৩ ফেব্রুয়ারি রাতে জহিরুলের বাসায় থাকতে যায় ওই কিশোর। রাত ৪টা থেকে সাড়ে ৪টার দিকে ঘুমন্ত জহিরুলকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ওই বন্ধু।’

এসপি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই কিশোরকে ঢাকার শ্যামপুর থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছে পাওয়া যায় জহিরুলের মুঠোফোন। আদালতে তোলা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

চিত্রনায়ক শান্ত ও বাবা ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজ...

দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে কাজ করছে

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থ...

ফ্রান্স দখলের চেষ্টা করছে মুসলিমরা: ট্রাম্প

শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক না থাকা, দীর্ঘ সময় ক্লাস এবং শিক্ষাখাতে অর্থায়ন ক...

আলোচিত কলেজছাত্র রাকিব হত্যা: মূল আসামি গ্রেপ্তার

রাজধানীর বহুল আলোচিত কলেজছাত্র রাকিব ইসলাম হত্যা ম...

গোল ও অ্যাসিস্টে স্মরনীয় বিদায় মহাতারকা মেসির

আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের আরেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা