ছবি-সংগৃহিত
সারাদেশ

খোলা সয়াবিন তেলের কেজি ২২০ টাকা!

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর শহরের জয়দেবপুর বাজার ও নগরীর চান্দনা চৌরাস্তা বাজারে বিভিন্ন দোকানে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল।

বুধবার (২ মার্চ) দুপুরে শহরের জয়দেবপুর বাজারে বেশ কয়েকটি দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেল ১৬৫-১৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে খোলা সয়াবিন তেল অনেক বিক্রেতা ২০০-২২০ টাকা কেজি দরে বিক্রি করছেন।

আরও পড়ুন: শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

বিকেলে জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা বাজারে গিয়ে দেখা গেছে, বিভিন্ন দোকানে তেলের মজুত কমে গেছে। তবে অনেক বিক্রেতা বেশি দামের আশায় সয়াবিন তেল মজুত করে রেখেছেন। বাজারে খুচরা ও পাইকারি বিক্রিতে অনেক তফাৎ দেখে ক্রেতারা তেল কিনতে হিমশিম খাচ্ছেন।

এ ব্যাপারে গাজীপুর জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে। কেউ অতিরিক্ত দাম নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা