সারাদেশ

ঠাকুরগাঁওয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে লাল গোলাপ তুলে দিয়ে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে সেচ্ছাসেবী সংগঠন সঙ্ঘবদ্ধ প্ল্যাটফর্ম-এর আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কুমারপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ও ভূল্লী বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ২০২১ সেশনে জিপিএ-৫ প্রাপ্ত ৩৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়৷

অনুষ্ঠানে সেচ্ছাসেবী সংগঠন সঙ্ঘবদ্ধ প্ল্যাটফর্মের সভাপতি আল রাকিব প্রান্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মু.সাদেক কুরাইশী৷

আরও পড়ুন: করোনায় মৃত্যু ২৯ হাজার ছাড়ালো

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক শাওন চৌধুরী,বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর-ই আলম মুক্তি,দুই প্রতিষ্ঠানের কেন্দ্র সচিব, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী, ভূল্লী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলরুবা বেগম, ভূল্লী থানার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,কৃতি শিক্ষার্থী ও সঙ্ঘবদ্ধ প্ল্যাটফর্মের সদস্যরা ৷

বক্তারা সংবর্ধিত শিক্ষার্থীদের ভালো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দেশ তথা এলাকার মানুষের সেবায় কাজ করার আহবান জানান।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা