ছবি- সংগৃহিত
সারাদেশ

রাজধানীতে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক খুন 

সাননিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর পল্লবীর লালমাটিয়া ট্রাক স্ট্যান্ডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রায়হান নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহতের বাবা রাজু মিয়া বলেন, ‘রায়হান একটি গার্মেন্টস কারখানায় চাকরি করে। একুশে ফেব্রুয়ারির ছুটি থাকায় বিকেলে সে ঘুরতে বের হয়। বাসায় ফিরে রাত ৯টার দিকে রায়হান তার ছোট ভাইয়ের জন্য ওষুধ কিনতে পল্লবীর লালমাটিয়া ট্রাক স্ট্যান্ডে যায়। এ সময় ছিনতাইকারীর কবলে পড়ে সে।

আরও পড়ুন:ট্রাকচাপায় নিহত দুই নারী

ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা ফোন ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে ছিনতাইকারীরা রায়হানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রায়হানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত যুবকের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা