ছবি- সংগৃহিত
সারাদেশ

৩১ ঘণ্টা পর সরানো হলো সেই সিলিন্ডারবাহী ট্রাক

কুষ্টিয়া প্রতিনিধি: অবশেষে দীর্ঘ ৩১ ঘণ্টা পর কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক থেকে সরানো হলো রাস্তায় আছড়ে পড়া গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক। এতে করে স্বাভাবিক হয়েছে যান চলাচল।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। রাস্তায় আছড়ে পড়া ১৭ টনের গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি ক্রেন দিয়ে অপসারণ করা হয়েছে। ফলে দীর্ঘ ৩১ ঘণ্টা পর এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলো।

আরও পড়ুন: ট্রাক উল্টে ২৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

এর আগে, রোববার বিকেলে বাগেরহাটের মোংলা বন্দর থেকে বড় গ্যাস সিলিন্ডারবাহী বেক্সিমকো ফার্মার ১০ চাকার একটি ট্রাক নাটোর যাচ্ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে ট্রাকটি কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়িয়া এলাকায় ভাঙাচোরা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাকটি সড়কে আড়াআড়িভাবে উল্টে থাকায় উভয়দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উত্তর ও দক্ষিণবঙ্গের ৩২ জেলার মানুষের একমাত্র যোগাযোগের এই মহাসড়কটির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, মহাসড়কটিতে দীর্ঘ যানজটে বন্ধ থাকার কারণে উভয় পাশে কয়েক হাজার ট্রাক ও পণ‌্যবাহী গাড়ি আটকে পড়ে। বিকল্প ছোট পকেট রাস্তা দিয়ে যাচ্ছিল ওই রুটে চলাচলকারী যানবাহন। এতে ভারী যানবাহন চলাচল করায় মিরপুর উপজেলার বিভিন্ন এলাকার সড়ক ভেঙে গেছে।

আরও পড়ুন: করোনার টিকা পাচ্ছেন ১৪ হাজার জেলে

এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মহাসড়কটি বন্ধ থাকার কারণে উভয়পাশে কয়েক হাজার ট্রাক ও পণ‌্যবাহী গাড়ি আটকে পড়েছিল। প্রায় ৩১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা