সারাদেশ

ঠাকুরগাঁওয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করলো বিজিবি 

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এস এম মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় ৫২ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর নামক এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করে।

পাথরটির ওজন ৫২.৮৭০ কেজি এবং বাজার মূল্য অনুমান ৫২ লক্ষ সাতাশি হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কষ্টি পাথরের মূর্তিটি ফেলে পালিয়ে যায়। এ কারণে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।

বর্তমানে মুর্তিটি ৫০-বিজিবি কার্যালয়ে রক্ষিত রয়েছে। সেটি প্রত্নতত্ত্ব বিভাগে প্রেরণ করার জন্য যোগাযোগ চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

আরও পড়ুন: নেপালে মার্কিন বিরোধী বিক্ষোভ-সংঘর্ষ

৫০-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এস এম মোস্তাফিজুর রহমান জানান, দেশের একটি চোরাকারবারী চক্র দেশের এসব মূল্যবান সম্পদ কৌশলে বিভিন্ন দেশে পাচার করে দেশের মূল্যবান ধন সম্পদের ঐতিহ্য বিলীন করে দিচ্ছে। তাই দেশের সম্পদ দেশে সংরক্ষণের ব্যাপারে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করা উচিত।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা