সারাদেশ

সুনামগঞ্জে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জে পুলিশের মারধরে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী মরদেহ নিয়ে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাকার শত্রুমর্দন গ্রামে এ ঘটনা ঘটে।

এর আগে রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উজির মিয়া (৪৫) নামের ওই ব্যক্তি মারা যান। নিহত ব্যক্তির ছোট ভাই গোলাম সারায়োর মাসুম বলেন, ‘পুলিশ আমার নির্দোষ ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে। আমরা ভাই একটা রাতও ঘুমাতে পারেনি। শুধু যন্ত্রণায় চিৎকার করেছে।’

মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ দিন আগে উপজেলার দরগাপাশা এলাকা থেকে একটি গরু চুরি হয়ে। এ ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি রাতে পাগলা এলাকার শত্রুমর্দন গ্রামের উজির মিয়াকে সন্দেহমূলকভাবে আটক করে পুলিশ। শান্তিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ, এসআই প্লাটন কুমার সিংহ ও আক্তারুজ্জামান তাকে নিজ বাসা থেকে আটক করেন।

স্বজনদের অভিযোগ, উজির মিয়াকে থানায় এনে মারধর করা হয়েছিল। পরের দিন তাকে সুনামগঞ্জ আদালতে নেওয়া হলে আদালত তার জামিন মঞ্জুর করেন। পরে গুরুতর আহত উজির মিয়াকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার রাতে তিনি মারা যান। এ ঘটনার প্রতিবাদে আজ সকালে উজির মিয়ার মরদেহ নিয়ে মানববন্ধন করেন আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। সেখানে ইউএনও’র গাড়ি এলে এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেন। গাড়ির চালক দ্রুত সরে যাওয়ার সময় মরদেহের ওপর গাড়ি তুলে দেন। এতে বিক্ষুব্ধ জনতা আরও ক্ষেপে গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আরও পড়ুন: সেই যুবলীগ নেতা গ্রেফতার

নিহত ব্যক্তির স্বজনদের অভিযোগ, বিক্ষোভ থেকে সরে যাওয়ার সময় মরদেহের ওপর দিয়ে যায় ইউএনওর গাড়ি। তার গাড়িচালক গাড়িটি মরদেহের পায়ের ওপর দিয়ে তুলে দেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান।

অন্যদিকে, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার আলিম বলেন, ‘আসলে ইচ্ছা করে কেউ লাশের ওপর দিয়ে চালিয়ে যেতে পারে না। তবে এ ঘটনার সঙ্গে যেই জড়িত হোক এবং যদি ইচ্ছাকৃত হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা