সারাদেশ
রিকাবীবাজার খাল উদ্ধার

মুন্সীগঞ্জে উচ্ছেদ অভিযান শুরু

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: সীমানা নির্ধারনের পর এবার অস্তিত্ব হারাতে বসা মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী রিকাবীবাজার খাল উদ্ধারে দখল উচ্ছেদ শুরু করে জেলা প্রশাসন।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল পর্যন্ত আড়াইশ স্থাপনা উচ্ছেদ করা হয়। রিকাবীবাজার খালটির দৈর্ঘ্য এক কিলোমিটারেরও বেশি। এটি প্রায় দুইশ বছরেরও বেশি পুরোনো। ধলেশ্বরী নদীর কাঠপট্টি ঘাট থেকে এই খালের উৎপত্তি হয়। মিরকাদিম পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে রিকাবীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইছামতী নদীর সঙ্গে যুক্ত হয়েছে।

মুন্সীগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ জানান, খাল এবং সরকারি খাস জায়গা দখল করে পাকা, আধা পাকা অন্তত ৫শ স্থাপনা অবৈধভাবে বানানো খাল পাড়ে বানানো হয়েছিল। রোববার থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। প্রথম দিনেই প্রায় আড়াইশো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। স্থাপনা উচ্ছেদে প্রয়োজনবোধে সময় আরও বাড়ানো হবে।

তিনি আরও বলেন, উচ্ছেদ কার্যক্রমে পর দ্রুত খাল খনন কাজ শুরু হবে। খাল নতুন করে কেউ যেন দখল করতে না পারে, সে জন্য খাল পাড় ঘেষেঁ পায়ে হাঁটার জন্য রাস্তা বানানো হবে।

আরও পড়ুন: সাশ্রয়ী মূল্যে পণ্য দেবে সরকার

স্থানীয়রা জানান, জেলা প্রশাসনের উদ্যােগে খাল উদ্ধারের কাজ শুরু হয়েছে। এতে অনেক বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান অবৈধ দখলের তালিকায় পড়েছে। আমরা চাই সব বাধা উপেক্ষা করে উচ্ছেদ অভিযান চালানো হউক। এ খাল দিয়ে আবারও লঞ্চ চলুক। খালের পানি রান্না-বান্নাসহ গৃহস্থলির সব ধরেণর কাজ করার উপযোগী হয়ে উঠুক। এ খাল দিয়ে আবারও প্রাচ্যের কলকাতা’ বলে পরিচিত কমলাঘাট নৌবন্দরে বড় বড় নৌকা দিয়ে মালামাল পরিবহন করা হউক।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা