সারাদেশ

ঝালকাঠিতে তিনজনকে দুই লাখ টাকা জরিমানা

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুই ড্রেজার মালিক ও এক চালককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী অভিযান চালিয়ে তিনটি ড্রেজার জব্দ করেন। এ সময় সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজার দুই মালিক ও চালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের দুই লাখ টাকা জরিমানা করেন।

জানা গেছে, নদী ভাঙনে সদর উপজেলার চরভাটারাকান্দা এলাকা বিলীন হয়ে যাচ্ছে। অথচ ভাঙন কবলিত এলাকা থেকে ড্রেজার দিয়ে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান চালানো হয়।

আরও পড়ুন: সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতা, নিহত ২

এনডিসি মো. বশির গাজী বলেন, নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার গোপন সংবাদ পেয়ে মজিবুর রহমান, মো. উজ্জল ও জসিম নামে তিন বালু ব্যবসায়ীকে আটক করা হয়। তারা অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারামতে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন করবেন না জানালে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা