সারাদেশ

চলে গেলেন সাংবাদিক দুলাল হোসাইন

শওকত জামান, জামালপুর: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও ভোরের কাগজের সাংবাদিক এবং জামালপুর প্রেস ক্লাবের বর্তমান সহ-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসাইন আমাদের সবাইকে কাঁদিয়ে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন।

তিনি আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ বহু গুণাগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, আজ বাদ এশা হাট চন্দ্রা মিয়াবাড়ী বাজার জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে জেলার কর্মরত সাংবাদিকদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন: ৩ বার আলহামদুলিল্লাহ বললেন জায়েদ

প্রবীন সাংবাদিক দুলাল হোসাইনের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র এডভোকেট ওয়ারেছ আলী মামুন, সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান এবং জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম ও সাধারণ সম্পাদক শুভ্র মেহেদীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা