সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করেন এসপি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম।
সারাদেশ

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতা, নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন ও বাজালিয়াতে নির্বাচনী সহিংসতায় ২ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এ নিহতের ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন, তাসিফ (১৫) ও আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মরফলা ভোট কেন্দ্রে দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে ১ কিশোর নিহত হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহোরা জানান, নির্বাচনী সহিংসতায় নলুয়া এবং বাজালিয়ায় ২ জন নিহত হয়েছে। কেন্দ্রগুলোতে হঠাৎ বহিরাগতদের হামলায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এর আগে চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এরপর থেকেই বিভিন্ন কেন্দ্রের সংঘর্ষের খবর আসতে থাকে। গোলাগুলি ও বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে চলে ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল ১০টার দিকে খাগরিয়া ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন ও স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়।

এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। তারা কেন্দ্র দুটিতে সাময়িকভাবে ভোট বন্ধের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক সংবাদ মাধ্যমকে জানান, ২ কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা পেলে স্থায়ীভাবে ভোট বন্ধ করা হবে বলেও জানান তিনি।

জানা যায়, আজ সকাল ৮টা থেকে সাতকানিয়া উপজেলার ছদাহা, পুরানগড়, বাজালিয়া, ধর্মপুর, কালিয়াইশ, কেঁওচিয়া, ঢেমশা, মাদার্শা, আমিলাইশ, কাঞ্চনা, নলুয়া, খাগরিয়া, চরতি, পশ্চিম ঢেমশা সোনাকানিয়া ও সদর ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়।

এর মধ্যে পুরানগড়, মাদার্শা, কেঁওচিয়া ও সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বিজয়ীরা আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন।

আরও পড়ুন: ১৩৮ ইউপিতে ভোট গ্রহণ শুরু

প্রসঙ্গত, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৭ম ধাপে ১৩৮টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়েছে আজ। ২০ জেলার ২৪টি উপজেলায় এ সকল ইউপিতে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা