সারাদেশ

সৈয়দপুরে পাউবো’র জমি দখলের অভিযোগ

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার বর্জ্য ফেলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি অবৈধ দখলের অভিযোগ উঠেছে। এতে আকস্মিক বন্যায় নদীর পাড়সহ জনবসতিতে ধ্বস নামতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, শহরের কয়াগোলাহাট ডাঙ্গাপাড়া বাবুলাল মুচির বাড়ি সংলগ্ন পঁচানালা খালের ব্রীজের পাশে পাউবো’র ১২ শতক একটি খাল রয়েছে। অতিবৃষ্টি বা আকস্মিক বন্যার অতিরিক্ত পানি ওই খাল হয়ে ধীরে ধীরে পঁচানালা খালে পড়তো। কিন্তু ওই খালের পাশের জমির মালিক মোক্তার হোসেন গত দুই বছর ধরে সৈয়দপুর পৌরসভার গাড়ি ব্যবহার করে পৌর বর্জ্য ফেলে ১২ শতকের ওই খালটি ভরাট করেন। এতে বর্জ্যের দূর্গন্ধে ভোগান্তি পোহান এলাকাবাসীসহ পথচারীরা।

আরও পড়ুন: নীলফামারীতে ট্রেনের ধাক্কায় মৃত্যু বেড়ে ৪, আহত ৫

অবৈধ দখলে যাতে কেউ বাঁধা না দেয়, সেজন্য তিনি ভরাট করা জায়গায় আইনজীবী ছেলের সাইনবোর্ড ঝুলিয়ে দেন। অন্যদিকে, ওই খালের পাশের জমির আরেক মালিক রুবেল হোসেনও বাঁশের বেড়া লাগিয়ে ঘাস চাষ করে পাউবো’র জমি দখলে রেখেছেন।

ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, এতোদিন ধরে ময়লা-আবর্জনা ফেলে সরকারী জায়গা ভরাট করা হলো পানি উন্নয়ন বোর্ডের কেউ দেখলো না? নাকি দেখেও না দেখার ভান করেছেন।

আরও পড়ুন: মিশা–জায়েদ প্যানেলে সমর্থন দেননি শাবনূর

এ বিষয়ে সৈয়দপুর-১ পওর শাখার কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী রাউফুল হাসান রনি বলেন, আমি নতুন এসেছি। পাউবো’র জায়গা অবৈধ ভাবে কেউ ভরাট করে থাকলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা