ছবি-সংগৃহিত
সারাদেশ

৫টি হরিণের চামড়াসহ যুবক আটক

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবন থেকে শিকার করা ৫টি হরিণের চামড়া বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় বাগেরহাটের মোংলা উপজেলার বিদ্যারবাহন এলাকা থেকে মো. আল আমিন নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি জানান।

আটককৃত আল আমিন খুলনা জেলার দাকোপ উপজেলার উত্তর বানিশান্তা গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপার জানান, সুন্দরবনে হরিণ হত্যা করে চামড়া বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে র‌্যাবের কাছে খবর আসে। মঙ্গলবার রাত ১০টার দিকে বিদ্যারবাহন এলাকায় অভিযানে যায় র‌্যাব। এ সময় আল আমিন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করা হলে ৫ টি হরিণের চামড়া উদ্ধার হয়।

তিনি আরও জানান, আটককৃতের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা