ছবি: সংগৃহীত
সারাদেশ

তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস

সাননিউজ ডেস্ক: শীতপ্রবণ জেলা হিসেবে পরিচিত পঞ্চগড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষরা।

আজ শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলার তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল তাপমাত্রা ছিলো তেঁতুলিয়ায় ৯.২ ডিগ্রি সেলসিয়াস।

হঠাৎ শীত ও ঘন কুয়াশা বাড়ায় বিপাকে জেলার নিম্ন আয়ের মানুষেরা। আগুন জ্বালিয়ে শীতের দাপট কমানোর চেষ্টা করছেন নিম্নবিত্তদের অনেকেই। চলতি শীত মৌসুমের তৃতীয় দফায় শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে।

ঘন কুয়াশার কারণে দুপুর পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কনকনে শীতে কাহিল হয়ে পরেন দুস্থ আর খেটে খাওয়া মানুষ। এদিকে ঠান্ডার কারণে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

চলতি সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

শেখ হাসিনার সময়ে গুম-খুন, অপরাধী শনাক্তে দেশজুড়ে হবে গণশুনানি

ক্ষমতাচ্যুত, ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের পরিচালক...

দেশের বিভিন্ন জেলায় বিজিবির কড়া নজরদারি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশ...

বিশ্ববাজারে ফের ব্যারেলপ্রতি তেলের দাম ছুঁইছুঁই ৯৫ ডলার!

এক নজরে | তেলের বাজারে নতুন চাপ ■ মধ্যপ...

সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস পরাজয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা সফরটা বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের মতোই শেষ হলো। জোহানেসবার্গের...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা