সারাদেশ

ময়মনসিংহে ট্রাকচাপায় নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- ত্রিশালের সেনবাড়ি কালিরবাজার এলাকার ফজলুল হকের ছেলে বাবু (২৫), সোহরাব আলীর ছেলে ইয়াসিন (১৮) ও ইসলামের ছেলে রিপন (৩০)।

শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর চায়না মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সন্ধ্যা ছয়টার দিকে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকায় ময়মনসিংহগামী একটি ড্রামট্রাক চলন্ত অবস্থায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে তা ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। এ সময় আরেক আরোহী গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটিকে আটক করেছে বলেও জানান ওসি শাহ কামাল আকন্দ।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন‍্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

চিত্রনায়ক শান্ত ও বাবা ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজ...

দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে কাজ করছে

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থ...

ফ্রান্স দখলের চেষ্টা করছে মুসলিমরা: ট্রাম্প

শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক না থাকা, দীর্ঘ সময় ক্লাস এবং শিক্ষাখাতে অর্থায়ন ক...

আলোচিত কলেজছাত্র রাকিব হত্যা: মূল আসামি গ্রেপ্তার

রাজধানীর বহুল আলোচিত কলেজছাত্র রাকিব ইসলাম হত্যা ম...

গোল ও অ্যাসিস্টে স্মরনীয় বিদায় মহাতারকা মেসির

আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের আরেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা