ফাইল ছবি 
সারাদেশ

প্রেমের বলি হলেন বাবা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কের বিরোধে মেয়ে পক্ষের হামলায় আক্তার আহমদ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান আবু হায়দার বলেন, সাইরার ডেইল গ্রামের আক্তার আহমদের ছেলে জিসান আহমদের সঙ্গে একই গ্রামের নাছির উদ্দিনের মেয়ের প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের।

এরই জের ধরে দুই পরিবারের মধ্যে বৃহস্পতিবার রাতে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মেয়ের পরিবারের আঘাতে ছেলের বাবা আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রেমের সম্পর্কের জেরে ছেলের বাবার মৃত্যু হয়েছে বলে জেনেছি। মরদেহটি চট্টগ্রাম থেকে এনে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা