কোটি, টাকার, সম্পত্তি, লিখে, নিয়ে, মায়ের, মাথা, ফাটাল, সন্তান!,
সারাদেশ

সম্পত্তি লিখে নিয়ে মাকে মেরে তাড়াল সন্তান!

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

৭০ বছরের বৃদ্ধা মায়ের কোটি টাকার সম্পত্তি লিখে নিয়ে তার ভরণপোষণ বন্ধ করে দিয়েছে দুই সন্তান। শুধু তাই নয়, সন্তানদের কাছে খাবার চাওয়ায় মাথা ফাটিয়ে ওই বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় এমন অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত সেই মায়ের নাম হোসনে আরা।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১ টায় উপজেলার ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে।

ছেলেদের হাতে রক্তাক্ত বৃদ্ধা হোসনে আরা গণমাধ্যম কর্মীদের বলেন, তার স্বামী মৃত সোনা মিয়া এলাকার প্রভাবশালী মেম্বার ছিলেন। জমিজমার অভাব ছিলো না। স্বামী জীবিতকালে স্ত্রী হোসনে আরার নামে যে সম্পত্তি লিখে দিয়ে গেছেন, তার মূল্য বর্তমানে কোটি টাকা।

পৈত্রিক সম্পত্তি পাওয়ার পরও বৃদ্ধার নামে থাকা কোটি টাকার সম্পত্তি ২ সন্তান হাজী মঞ্জু মিয়া (স্থানীয় ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি) ও মোফাজ্জল হোসেন জোরপূর্বক লিখে নেয়। সম্প্রতি ছেলেরা মায়ের ভরণপোষণ বন্ধ করে দেয়।

বৃদ্ধা হোসনে আরা আরও বলেন, মঙ্গলবার (১৬ জুন) ছোট ছেলে মোফাজ্জলের কাছে খাবার চাইলে সে আমার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। এক পর্যায়ে আমাকে মেরে মাথা ফাটিয়ে দেয় এবং বাসা থেকে বের করে দেয়।

আর্তনাদ করে হোসনে আরা বলেন, খাবারের কষ্ট আর অভাবের তাড়নায় আমি স্থানীয় মেম্বারের কাছে ত্রাণ চাইতে গেলে মেম্বার আইয়ুব আলী ছেলেদের ডেকে ত্রাণের তালিকায় আমার নাম দিতে বললেও তারা দেয়নি। এখন আমি বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছি।

এ বিষয়ে স্থানীয় ৭নং ওয়ার্ড মেম্বার আইয়ুব আলী বলেন, বৃদ্ধা আমার কাছে এসেছিলো ত্রাণের জন্য। তখন তার ছেলেদের ঐ এলাকার ত্রাণ লিষ্টে ওনার নাম দিতে বলেছিলাম। ছেলেরা দেয়নি। তিনি আরও বলেন বৃদ্ধা মা’কে রক্তাক্ত জখম করার বিষয়ে আমার জানা নেই। তবে এটা করে থাকলে খুবই নিন্দনীয় কাজ হয়েছে বলে মনে করি।

স্থানীয় কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেবো। তবে আমি খোঁজ নিচ্ছি।

এ বিষয়ে বৃদ্ধার ছেলে মোফাজ্জল হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা