সারাদেশ

বাংলাবান্ধায় শুরু হল আমদানি-রফতানি

পঞ্চগড় প্রতিনিধি:

বিশ্ব করোনভাইরাসের প্রভাবে দীর্ঘ ৭৯ দিন বন্ধ থাকার পর ১৩ শর্তে বাংলাবান্ধা দিয়ে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে।

শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে ভারত থেকে পাথরবোঝাই ট্রাক প্রবেশের মাধ্যমে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।

প্রথমদিন ভারত ও ভুটান থেকে বাংলাবান্ধা দিয়ে পাথর আমদানি করেন ব্যবসায়ীরা। তবে বাংলাদেশ থেকে কোনো পণ্য রফতানি হয়নি এদিন।

শনিবার ভুটান থেকে ৫৭টি এবং ভারত থেকে সাতটিসহ মোট ৬৪টি গাড়ি বাংলাবান্ধায় পাথর নিয়ে প্রবেশ করে।

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানাসহ প্রশাসন আরোপিত শর্তগুলোর মানা হচ্ছে কি-না তা পর্যবেক্ষণ করতে দেখা যায় মনিটরিং কমিটিকে।

বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিদেশি গাড়িচালকদের শরীরের তাপমাত্রা মাপাসহ হ্যান্ড স্যানিটাইজেশন দেয়া হচ্ছে। সেই সঙ্গে পণ্যবাহী গাড়িতে জীবাণুনাশক স্প্রে করা হয়।

বৃহস্পতিবার বাংলাবান্ধা স্থলবন্দর সম্মেলন কক্ষে বন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আমদানি-রফতানিকারকদের এক জরুরি সভায় স্বাস্থ্যবিধি মানাসহ ১৩ শর্তে বন্দর দিয়ে সীমিত পরিসরে কার্যক্রম চালু করার সিদ্ধান্ত হয়।

১৩টি শর্তে বলা হয়, বিদেশি গাড়ি চালকদের বাংলাদেশের প্রবেশদ্বার জিরো পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজেশন করতে হবে এবং বন্দরে প্রবেশের পূর্বেই তাদের শরীরের তাপমাত্রা মাপতে হবে। বিদেশি পণ্যবাহী যানগুলোতে জীবাণুনাশক স্প্রে করতে হবে। চালকরা বন্দরে প্রবেশ থেকে বাংলাদেশ ত্যাগ করা পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া গাড়ি থেকে নামতে পারবে না। তাদের জন্য আলাদা শৌচাগারের ব্যবস্থা করতে হবে। তাদের প্রবেশ ও বেরিয়ে যাওয়ার জন্য আলাদা লাইনের ব্যবস্থা করতে হবে। প্রতিদিন মালামাল খালি করার পর নির্ধারিত সময়ের মধ্যে তাদের ফেরত যেতে হবে। কোনো অবস্থাতেই রাত্রিযাপন করা যাবে না। বিদেশি গাড়িচালকদের সঙ্গে শ্রমিকরা মেলামেশা করতে পারবে না। বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী পরে সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা দেবেন। পণ্য আমদানি-রফতানির সময় কেপিআইভুক্ত এলাকায় প্রয়োজনীয় কার্ড ছাড়া বহিরাগত প্রবেশ করতে পারবে না। এবং

বন্দরের নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি দেখভালের জন্য মনিটরিং কমিটি থাকবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা