সারাদেশ

নারায়ণগঞ্জে পাইপ বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ 

নিজস্ব প্রতিনিধি, রূপগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের সিটি অটোরাইস এন্ড ডাল মিলসের হাকস্ ইয়ার্ডের পাইপ বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ঢামেকে ভর্তি করা হয়েছে। শনিবার (২০ নভেম্বর) দুপুর ২ টার দিকে ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন: মো. সিরাজুল (৬০), বেলায়েত (৬০) ও হযরত আলী (৫০)।

ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে মো. সিরাজুলের শরীরের ৬৫ শতাংশ, বেলায়েত এর ৯৫ শতাংশ ও হযরত আলীর ৯৯ শতাংশ দগ্ধ হয়েছে।

সিটি গ্রুপের এডমিন অফিসার রবীন্দ্রনাথ লথ জানিয়েছেন, সিটি অটোরাইস এন্ড ডালমিলস এর হাকস ইয়ার্ডে পাইপ বিষ্ফোরণে আগুন লেগে তারা দগ্ধ হয়েছেন।

জানা যায়, তাদেরকে প্রথমে স্থানীয় ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখান থেকে বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে নেয়া হয়।

দগ্ধ তিন জনই ঐ কারখানার শ্রমিক হিসাবে কাজ করতেন। রূপগঞ্জের গর্ন্দ্বপুর গ্রামের মৃত সুরজত আলী ছেলে হযরত। তিনি ঐ কারখানার শ্রমিক। একই উপজেলার তারাবো পৌরসভার গর্ন্দ্বপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে বেলায়েত। সিরাজুল এর বাড়িও একই পৌরসভার তালতলা গ্রামের মৃত মো. তাহের আলীর ছেলে।

তুস গোডাউনে আগুন লেগে তারা দগ্ধ হয়েছেন। সে সময়ে দুপুরে লাঞ্চ আওয়ার ছিল। সে সময়ে তারা তিন জনই ছিলেন সেখানে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা