সারাদেশ

রাজধানীতে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন দাস (৩২) ও দারুস সালামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রেজাউল (২৫) নামে নির্মাণ শ্রমিকসহ দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ নভেম্বর) দুপুরে ঘটনাটি দু’টি ঘটে।

রিপন দাস বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গাওরিয়া গ্রামের মৃত হরিপদ দাসের ছেলে। তবে কারখানাতেই থাকতেন তিনি। অন্যদিকে, নির্মাণ শ্রমিক রেজাউল নীলফামারী জেলার ডোমার উপজেলার পশ্চিম সোনারায় গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তবে নির্মাণাধীন ভবনেই থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি দু’টি মর্গে রাখা হয়েছে।

মৃতের বড় ভাই শ্যামল কৃষ্ণ দাস জানান, কামরাঙ্গীচর থানার পাশে একটি প্লাস্টিকের সুইচবোর্ড তৈরির কারখানায় কাজ করতেন রিপন দাস। শনিবার দুপুর বারোটার দিকে কারখানায় কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই সময়ে দারুস সালামের গাবতলী সিটি কলোনীতে নির্মাণাধীন বহুতল ভবনের নয় তলায় কাজ করার সময়ে নিচে পড়ে যায় নির্মাণ শ্রমিক রেজাউল। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় সহকর্মী আরিফসহ কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকাল তিনটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা