সারাদেশ

বর্জ্য পরিশোধনাগার নির্মাণে মেয়রকে আদালতের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: ময়লার ভাগাড়ের দূর্গন্ধে চলাচল হবিগঞ্জ শহরবাসীর নিত্যসঙ্গী। দীর্ঘদিন ধরে হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিমে বাইপাস সড়কে আবর্জনার স্তুপের কারণে পরিবেশ মারাত্মকভাবে বিপর্যস্ত হচ্ছে।

এ নিয়ে পরিবেশবাদী সংগঠন, নাগরিক নেতৃবৃন্দরা প্রতিবাদ জানিয়েও আসছেন। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও বর্জ্যস্তুপের পাশে দাঁড়িয়ে অনেকবার মানববন্ধন করেছে। জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে ফলাও করে নিয়মিত প্রতিবেদন প্রকাশ হলেও, টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

এমনকি গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পৌর নিবার্চনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হলে ৬ মাসের মধ্যে ময়লার স্তুুপ অন্যত্র সরিয়ে নিবেন বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু সেই আশ্বাস ৯ মাস পেরিয়ে গেলেও বাস্তবায়ন হয়নি।

অবশেষে হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশীদ স্বপ্রণোদিত হয়ে দ্রুত পৌরসভার বাহিরে কোন এলাকায় বিজ্ঞানসম্মত ও আধুনিক উপায়ে বর্জ্য পরিশোধনাগার নির্মাণের জন্য মেয়র আতাউর রহমান সেলিমের প্রতি নির্দেশ দিয়েছেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হবিগঞ্জ শহরের আবর্জনা ফেলার জন্য পৌরসভার বাহিরে কোন এলাকায় বিজ্ঞানসম্মত ও আধুনিক উপায়ে বর্জ্য পরিশোধনাগার নির্মাণের জন্য মেয়র আতাউর রহমান সেলিমের প্রতি নির্দেশ দিয়েছেন হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জাস্টিস অব দি পিস মোহাম্মদ হারন-অর-রশীদ। গত ১১ নভেম্বর মোহাম্মদ হারুন-অর-রশীদের স্বাক্ষরে এ লিখিত নির্দেশ জারি করা হয়।

লিখিত নির্দেশে বলা হয়, পরিবেশ সংক্রান্ত ন্যায়বিচার প্রতিষ্ঠার নিমিত্তে ১৮৯৮ সালের ফৌজদারী আইনের ২৫ ধারার ক্ষমতাবলে ওই নির্দেশ জারি করা হয়। এই নির্দেশনার কোন ব্যত্যয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ কর হবে।

নির্দেশটির অনুলিপি হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, হবিগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোর্ট পুলিশ পরিদর্শক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতিকেও পাঠানো হয়েছে।

লিখিত নির্দেশনায় আরও বলা হয়- হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পশ্চিম পাশে বাইপাস সড়কে অনিয়ন্ত্রিত শিল্প-কারখানার বর্জ্য, পৌরসভার সংগৃহিত ও দৈনন্দিন আবর্জনা ফেলা হচ্ছে। যে কারণে শহরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। দুর্গন্ধের কারণে বাইপাস সড়কের দু’পাশের গাছপালা মারা যাচ্ছে।

এছাড়াও আবর্জনায় আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার কারণেও পরিবেশে দূষণ ছড়াচ্ছে। ফলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা নানা ধরণের অসুবিধায় পড়ছেন।

পাশাপাশি আনসার ভিডিপি কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী, দি রোজেস কালেক্টরেট স্কুলের কোমলমতী শিক্ষার্থী ও বৃন্দাবন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা পরিবেশ দূষণজনিত রোগের সম্মুখীন হচ্ছেন। বাইপাস সড়কের ময়লার স্তুপে পশ্চিমে জেলার আধুনিক স্টেডিয়াম অবস্থিত। ফলে জেলার ছাত্র-যুব সমাজ এবং ক্রীড়ামোদী মানুষ খেলার সুফল থেকে বঞ্চিত হচ্ছেন।

লিখিত নির্দেশে বলা হয়, হবিগঞ্জ-নসরতপুর বাইপাস সড়কটি জেলা শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকা। উক্ত সড়কের পাশে বর্জ্য-উচ্ছিষ্ট ফেলে তা আগুন দিয়ে পোড়ানোর কারণে মারাত্মক পরিশে দূষণের সৃষ্টি হচ্ছে। যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৯ ও ১৫ (১) ধারার টেবিল ১০ অনুযায়ী প্রয়োগ যোগ্য, শাস্তিযোগ্য ও বিচারযোগ্য অপরাধ।

হবিগঞ্জ জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারী আইনের ২৫ ধারার ক্ষমতাবলে হবিগঞ্জ জেলার জাস্টিস অব দি পিস। এ অনুযায়ী হবিগঞ্জ জেলার এখতিয়ারের মধ্যে যে কোন স্থানের সংঘটিত অপরাধের বিচার করার উপযুক্ত সংশ্লিষ্ট ব্যক্তি বা বাহিনীকে নির্দেশ দিতে পারেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা