ছবি প্রতীকী
সারাদেশ

ছাত্রী‌কে ধর্ষণ: শিক্ষ‌কের যাবজ্জীবন কারাদ‌ণ্ড

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামে স্কুলছাত্রী‌কে ধর্ষণের দায়ে আ. সবুর (৩০) না‌মে এক শিক্ষক‌কে যাবজ্জীবন কারাদ‌ণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ন‌ভেম্বর) বিকেলে এ আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কু‌ড়িগ্রা‌মের বিচারক অম্লান কুসুম জিষ্ণু।

সাজাপ্রাপ্ত আ. সবুর কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপ‌জেলার উত্তর পান্ডুল গ্রা‌মের আ. নূ‌রের ছে‌লে।

স্পেশাল পাব‌লিক প্রসি‌কিউটর (পি‌পি) আ. রাজ্জাক জানান, আসা‌মি আ. সবুর ভুক্তভোগী ওই ছাত্রী‌কে নিজের বা‌ড়ি‌তে প্রাইভেট পড়া‌তেন। ২০১৩ সা‌লের ১৯ মে রা‌তে আ. সবুর ওই ছাত্রী‌কে বে‌শি সময় ধরে প্রাইভেট পড়ান। এরপর রাত ৯টার দি‌কে ওই ছাত্রী‌কে বা‌ড়ি‌তে পৌঁছে দেওয়ার কথা ব‌লে প‌থিম‌ধ্যে এক‌টি বাঁশ ঝা‌ড়ের আড়া‌লে নি‌য়ে ধর্ষণ ক‌রেন। ঘটনা প্রকাশ কর‌লে ওই ছাত্রী‌কে প্রাণনা‌শের হুমকি দি‌য়ে বা‌ড়ি‌তেও পৌঁছে দেন।

রা‌তে ওই ছাত্রী তার অভিভাবক‌কে কিছু জানায়নি। প‌রদিন সকা‌লে অসুস্থ‌ হ‌য়ে প‌ড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে ভুক্ত‌ভোগী ওই ছাত্রীর বাবা বাদী হ‌য়ে সবুরকে আসা‌মি ক‌রে উলিপুর থানায় মামলা দা‌য়ের ক‌রেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপ‌স্থিত ছিলেন। রায় ঘোষণার পর তা‌কে কারাগা‌রে পাঠানো হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা