ছবি সংগৃহীত
সারাদেশ

মোংলায় কার্গো ডুবি: ২ নাবিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোংলা বন্দর চ্যানেলের হারবাড়িয়ার-৯ নম্বর বয়া এলাকা থেকে দুই নাবিকের লাশ উদ্ধার করা হয়েছে। মোংলা বন্দর চ্যানেলে নিখোঁজের ২০ ঘণ্টা পরে তাদের লাশ উদ্ধার করা হয়। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় লাশ উদ্ধার করে কোস্টগার্ডের উদ্ধারকারী দল।

জানা গেছে, মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজ ‘এলিনা বি’ থেকে ৩৫০ টন কয়লা নিয়ে ঢাকায় যাচ্ছিলো কার্গো জাহাজ ফারদিন-১। পণ্য খালাস শেষে পানামা পতাকাবাহী হ্যান্ডিপার্ক জাহাজ (মাদার ভেসেল) বন্দর ত্যাগ করার সময় বিপরীত থেকে আসা কয়লা বোঝাই কার্গো জাহাজে ধাক্কা দেয়। এতে ওই কার্গোটি ডুবে যায়। এ সময় অন্য একটি লঞ্চ এসে কার্গোয় থাকা ৭ নাবিকের মধ্যে ২ জনকে উদ্ধার করে। আজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো তিন নাবিক নিখোঁজ রয়েছেন।

এদিকে বাংলাদেশ শিপিং আইন অনুযায়ী ডুবে যাওয়া বলগেটের (কার্গো) বাণিজ্যিক পণ্য পরিবহনের অনুমতি ছিলো না। তারা বেআইনিভাবে কয়লা পরিবহন করেছে বলে অভিযোগ রয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হাসানুজ্জামান জানান, দুই নাবিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ নাবিকদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা