ছবি প্রতীকী
সারাদেশ

ভুয়া পরীক্ষার্থীর এক বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, মাগুরা: মাগুরার শালিখায় আল আমিন (২২) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে আরও এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ নভেম্বর) এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।

আল আমিন শালিখার শ্রীহট্র গ্রামের আক্তার মোল্যার ছেলে।

সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব কুমুদ রঞ্জন বিশ্বাস বলেন, মঙ্গলবার শ্রীহট্র মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ছাত্র মোজাফ্ফর হোসেনের স্থলে আল আমিন ‘ফিড অ্যান্ড এগ্রো’ বিষয়ের পরীক্ষা দিচ্ছিলো। কক্ষ পরিদর্শকের সন্দেহ হওয়ায় রেজিস্ট্রেশন কার্ডের সঙ্গে আল আমিনের ছবির মিল না থাকার বিষয়টি আমাকে অবহিত করেন। পরে শালিখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাকে এক বছরের কারাদণ্ডসহ এক হাজার টাকা জরিমানা করেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

রাজশাহীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীতে ইসমাইল হোসেন (২২) নামের এক যুবকের ঝুলন্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা