ছবি সংগৃহীত
সারাদেশ

ট্রেনে ভাড়া আপাতত বাড়ছে না

নিজস্ব প্রতিবেদক: রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, ডিজেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়িয়েছে সরকার। তবে বাংলাদেশ রেলওয়ে এই মুহূর্তে ট্রেনে যাত্রী ও পণ্য পরিবহন ভাড়া বাড়াচ্ছে না। আপাতত ভাড়া বাড়ানোর বিষয়ে বাংলাদেশ রেলওয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না।

শনিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, ‘যারা স্বাধীনতা বিরোধী, যারা বাংলাদেশ চায় না, তারাই ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে হামলা চালিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রক্রিয়া চলমান আছে।’

তিনি আরও বলেন, ‘আগে ব্রাহ্মণবাড়িয়ায় যেভাবে ট্রেনের যাত্রাবিরতি ছিলো, আজ থেকে এক‌ইভাবে যাত্রাবিরতি করবে। স্টেশনে ১৪টি আন্তঃনগর, ৮টি মেইল এবং ৪টি কমিউটার ট্রেনের যাত্রা বিরতি রয়েছে।’

মূলত সাড়ে সাত মাস পর আজ সচল হলো ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। এর আগে গত ২৬ মার্চ হেফাজতে ইসলামের কর্মীদের তাণ্ডবে রেলস্টেশনটি ক্ষতিগ্রস্ত হয়। তখন রেলওয়ে স্টেশনটি বন্ধ ঘোষণা করা হয়। তবে ইতোমধ্যে রেলস্টেশনটির প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে হয়েছে। তাই দীর্ঘদিন বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি পুনরায় চালু করা উপলক্ষে রেলমন্ত্রী কমলাপুর স্টেশনে যান। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে এ কার্যক্রমের উদ্ধোধন করেন তিনি।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা