ছবি সংগৃহীত
সারাদেশ

২০ কেজি হরিণের মাংস উদ্ধার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চৌদ্দরশি সেতুর নিচ থেকে ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বন বিভাগের সদস্যরা।

শনিবার (১৩ নভেম্বর) এসব হরিণের মাংস উদ্ধার করেন পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসের সদস্যরা।

জানা গেছে, হরিণের মাংস পাচার হচ্ছে এমন সংবাদে অভিযান চালায় বন বিভাগ। অভিযানকালে চৌদ্দরশি ব্রিজের নিচে রাস্তার ওপর থেকে ককসিটের মধ্যে রক্ষিত অবস্থায় হরিণের মাংসগুলো জব্দ করা হয়।

বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) সুলতান আহম্মদ জানান, উদ্ধারকৃত হরিণের মাংসগুলো মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা