ছবি সংগৃহীত
সারাদেশ

১৮ কেজি গাঁজা ফেলে পালালেন মাদককারবারিরা

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্বফুলমতি এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছেন বিজিবি।

শনিবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম।

তিনি জানান, শুক্রবার রাতে পূর্বফুলমতি এলাকায় একদল মাদককারবারিকে লক্ষ্য করে ধাওয়া দেয় বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা। এ সময় মাদককারবারিরা গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়। যার আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, সীমান্তে মাদক উদ্ধারের পর বিজিবি বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা