ছেলে
সারাদেশ

মা হত্যার দায় স্বীকার করলো ছেলে

নিজস্ব প্রতিনিধি, নওগাঁঃ নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে গরু বিক্রির টাকা না দেওয়ায় ধানখেতে মা ছবি খাতুনকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে সবুজ হোসেন (২০) ও তার স্ত্রী রোকসানা বেগমকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে।

স্থানীয়রা জানান, ছবি খাতুনের ছেলে সবুজ নেশাগ্রস্ত ছিলেন। মায়ের সঙ্গে ছেলে ও ছেলের বউয়ের মধ্যে গরু বিক্রি করা টাকা নিয়ে বিরোধ হয়। এর জের ধরে তার ছেলে সবুজ হোসেন ও তার স্ত্রী মিলে পরিকল্পিতভাবে হত্যা করে ছবি বেগমকে।

নিহতের স্বামী বাবলু হোসেন জানান, গরু বিক্রির ৩৪ হাজার ও এনজিও থেকে ঋণ নেওয়ার ৩০ হাজার টাকা খরচ বাদে সর্বমোট ৫৪ হাজার টাকা আমার স্ত্রীর কাছে ছিল। বেশ কিছুদিন ধরে সবুজ ও তার স্ত্রী আমাদের টাকার জন্য চাপ দিচ্ছিলো। টাকা না দিলে সে তার মাকে বিভিন্ন ভয়ভীতি দেখায়। পরে আমি বাড়িতে না থাকার সুযোগে তারা দুইজন আমার স্ত্রীকে মেরে ফেলে টাকাগুলো নিয়ে পালিয়েছে বলে জানানো হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, নিহতের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে সবুজ ও তার স্ত্রী রোকসানাকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা