সারাদেশ

দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : দ্রব্যমূল্য, গ্যাস ও জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন-সমাবেশ করা হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, সরকার দেশের উন্নয়নে অনেক সাফল্য অর্জন করলেও এ সরকারের সময় বার বার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, একাধিকবার গ্যাস ও জ্বালানী তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে অসহায়-দরিদ্র মানুষ আরো অসহায় ও দরিদ্র হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে সকল শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে আন্দোলন শুরু করবে। যা সরকারের জন্য মঙ্গলজনক হবে না। বক্তারা নিত্যপ্রয়োজীয় পণ্য, তেল ও গ্যাসসহ সকল পণ্যের দাম কমিয়ে আনার দাবী জানিয়েছে।

এ সময় বক্তব্য রাখেন, এনপিপি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মো. কামাল পাশা, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আশরাফ উদ্দিন, জেলা শাখার আহ্বায়ক আক্তার হামিদ, সদস্য সচিব আলী মর্তুজা ও ইফতেখার উদ্দিন প্রমুখ।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা