গ্রামবাসী
সারাদেশ

পাগলা শেয়ালের আতংকে গ্রামবাসী

নিজস্ব প্রতিনিধি, নওগাঁঃ নওগাঁয় শেয়ালের কামড়ে নারী ও শিক্ষার্থীসহ ৯ জন মারাত্মক ভাবে আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত শিয়াল নিধনের উদ্যোগ নেওয়া হয়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য বিভাগে এন্টি র‍্যাবিস ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা নিয়েছেন।

স্থানীয়রা জানায়, গত রোববার (৩১ অক্টোবর) রোববার রাত আটটার দিকে একটি পাগলা শেয়াল উপজেলা সদরের বাজারে ঢুকে পড়লে দৌড়াদৌড়ি করা শুরু করে। এক পর্যায়ে সামনে যাকে পেয়েছে তাকেই কামড় দিয়ে ৬ জনকে আহত করেছে। আহতরা হলেন, সদর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী দুলাল (৬৫), বিল মোহাম্মদপুর গ্রামের সাইদুর রহমান (৩৫), ডিমজাউন গ্রামের সহিদ রানা (২৫), লক্ষণপুর গ্রামের নয়ন কুমার (৩৬), চককন্দর্পপুর গ্রামের কাকলী রাণী (২৫) ও বাজিতপুর গ্রামের স্থানীয় বিদ্যালয়ের ২ শ্রেণির শিক্ষার্থী সাবরিনা আকতার (৭)।

সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী দুলাল জানান, মহাদেবপুর বাসস্ট্যান্ডে হাঁটার সময় শেয়ালটি দৌড়ে এসে তার পায়ে কামড়ে দেয়। এতে তার পায়ের মাংস কিছুটা উঠে যায়।

এরপর সোমবার (১ নভেম্বর) আবারও রাত সাড়ে আটটার দিকে উপজেলা বাজারে ঢুকে ৩ জনকে কামড় দিয়ে আহত করেছে। আহতরা হলেন, উপজেলার উত্তরগ্রাম গ্রামের আলমগীর হোসেন (২৫), দেওয়ানপুর গ্রামের এনামুল হক (৩২) ও পত্নীতলার মোজাহেদুল ইসলাম (৩০)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবদুল হাকিম জানান, আহতদের এন্ট্রি র‍্যাবিস ভ্যাকসিন দেয়া হয়েছে।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী জানান, শেয়াল নিধনের কোন ব্যবস্থা আমাদের নেই। তাই সাধারণ জনগণকে সচেতন থাকতে হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা