ছবি সংগৃহীত
সারাদেশ

কবর খুঁড়ে ৩ কঙ্কাল চুরি

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরে কবরস্থানে কবর খুঁড়ে তিনটি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নাকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, চুরি যাওয়া কঙ্কালগুলো নাকাটি গ্রামের মৃত নায়েব আলী, আবু ছামা ও বেলাল উদ্দিনের। গত ৭-৮ মাস আগে মারা গেলে তাদের এ কবরস্থানে দাফন করা হয়।

কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য সৈয়দুর রহমান কালু জানান, ২০১৭ সালে নাকাটি গ্রামের রেললাইনের পাশে গড়ে তোলা হয় কবরস্থানটি। এখানে প্রায় ৩০টি কবর রয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ৩টি কবরের মাটি খোঁড়া ও ৩টি কঙ্কাল উধাও দেখতে পান। সোমবার মধ্যরাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কাল চুরি করেছে বলে ধারণা করেছেন তিনি।

এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। বাকি কবরগুলোর নিরাপত্তা নিয়েও শঙ্কায় রয়েছেন স্বজনরা।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান জানান, বিষয়টি নিয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা