ছবি সংগৃহীত
সারাদেশ

নছিমনের এক্সেল ভেঙে চালক নিহত 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া ব্রিজের কাছে নছিমনের এক্সেল ভেঙে গাছের সঙ্গে ধাক্কা লেগে মুরাদ বিশ্বাস (২৩) নামে এক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুরাদ বিশ্বাস দাদপুর ইউনিয়নের পূর্বভাটদি গ্রামের আকুব্বর বিশ্বাসের ছেলে।

দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, মুরাদ বিশ্বাস পেশায় একজন নছিমন চালক। তিনি মঙ্গলবার কানাইপুর থেকে নছিমনে আলু বোঝাই করে চিতারবাজার আসছিলেন। হাসামদিয়া ব্রিজের কাছে আসলে নছিমনের এক্সেল ভেঙে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় কারো মৃত্যুর খবর আমার জানা নেই।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে রোববার (১৭ মে) দিবা...

চ্যাটিং অ্যাপে পরিচয়, প্রেমের টানে চীনের যুবক কিশোরগঞ্জে

চ্যাটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে প্রেম। সেই সম্পর্...

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা রাতে, যে বার্তা দিলেন নেইমার

সব ঠিক থাকলে সোমবার বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকা...

নতুন এলিট ফোর্স গঠনের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

র‍্যাব থাকছে কি থাকছে না এমন প্রশ্নের সরাসরি উ...

গজারিয়ায় নানির বাগানবাড়িতে চিরঘুমে কারিনা কায়সার

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়ে...

এ মাসে দেশের আকাশে দেখা যাবে গ্রহ ও নক্ষত্রের মেলা

মে মাসের শেষের দিকে বাংলাদেশে মৌসুমি বায়ুর আনাগোনা...

মস্তিষ্কের প্রতিক্রিয়া আগেই শনাক্ত করবে এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি আরও জটিল এক ক্...

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে কোরবানির ঈদ ২৮ মে

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ...

ঈদুল আজহায় এক সপ্তাহ ব্যাংক বন্ধ

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫-৩১ মে পর্যন্ত টানা সাত...

বাংলাদেশ থেকে চার ধরনের কর্মী নিতে চায় কাতার

বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা