ছবি সংগৃহীত
সারাদেশ

রূপচাঁদা বলে ‘পিরানহা’ বিক্রি, জরিমানা

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অভিযান চালিয়ে ১০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ জব্দ করা হয়েছে। এ মাছ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভূরুঙ্গামারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার দেব শর্মা।

সোমবার (০১ নভেম্বর) বিকেলে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের সোনাহাট বাজারের পাশে একতা মাছের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাছের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযানে ১০০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয় এবং মাছ ব্যবসায়ী নসকর আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ উপজেলা প্রশাসন সংলগ্ন মাঠে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।

ইউএনও দীপক কুমার দেব শর্মা জানান, মাঝে মধ্যে বাইরের এলাকা থেকে এক শ্রেণির ব্যবসায়ী অধিক মুনাফার লোভে উপজেলার বিভিন্ন হাটবাজারে রূপচাঁদা বলে নিষিদ্ধ ‘পিরানহা’ মাছ বিক্রি করে প্রতারণা করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় এবং ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা