ছবি সংগৃহীত
সারাদেশ

প্রাণের জুস কারখানায় অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে প্রাণের জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই কারখানায় আগুন লাগে।

জানা গেছে, সন্ধ্যার দিকে প্রাণের জুস কারখানার তিন তলা এবং চার তলায় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ শুরু করেন। কিছুক্ষণ পর নরসিংদী ফায়ার সার্ভিসও তাদের সঙ্গে যোগ দেয়। আগুন নেভাতে মোট সাতটি ইউনিট কাজ করে।

নরসিংদী ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন আলম বলেন, আগুন এখন আমাদের নিয়ন্ত্রণে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো, ভেতরে কী কী মালামাল আছে তা এখনও নিশ্চিত নই আমরা।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা