সারাদেশ

থানার গ্রিল কেটে পালানো আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, হাকিমপুর (দিনাজপুর): সম্প্রতি দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার গ্রিল কেটে পালানো আসামি মোকারুল ইসলামকে (৩২) হাকিমপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে হাকিমপুর পৌরশহরের (হিলির) চুড়িপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার শামীম।

মোকারুল ইসলাম পার্বতীপুর উপজেলার দক্ষিণ পলাশবাড়ী গ্রামের মৃত সাত্তার আলীর ছেলে। তিনি পার্বতীপুর থানার দুইটি চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

জানা গেছে, গত ২৫ অক্টোবর মোকারুল ইসলামকে হাবড়া ইউনিয়নের ভবানীপুর থেকে গ্রেফতার করে রাতেই পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করেছিল বড়পুকুরিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

পরেরদিন মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল দশটার দিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাজতখানার জানালার গ্রিল কেটে কৌশলে পালিয়ে যায় মোকারুল। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডিউটি অফিসার কেবিএম শাহারিয়ার ও কনেস্টবল সাবিনা ইয়াছমিনকে তাৎক্ষণিক দিনাজপুর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা