সারাদেশ

নোয়াখালীতে বিএনপির ৪ নেতাসহ গ্রেফতার ১১

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর চৌমুহনীতে পূজামণ্ডপে হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ও কুমিল্লার ঘটনায় উস্কানিমূলক বক্তব্য ফেসবুকে প্রচার করার অভিযোগে আরও ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির অঙ্গসংগঠনের ৪ নেতা ও জামায়াত সমর্থিত সাবেক এক ইউপি চেয়ারম্যান রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি ফয়সাল ইনাম কমল (৩৯) বীজবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা হারুন অর রশীদ (৪৮) জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান (৩৮) পূর্ব চরমটুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফয়সাল বারী চৌধুরী (৪৫) পূর্ব চর মটুয়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব বেলায়েত হোসেন (২৬) বেগমগঞ্জ উপজেলার আলাউদ্দিন (২৮) একই উপজেলার ফজলুল করিম সুমন (৩২) ও আবদুল বাকী শামীম, কোম্পানীগঞ্জের মিন্টু (২৩) চাটখিলের পারভেজ হোসেন (২৯) সোনাইমুড়ীর আব্দুল বারেক (৫৫)।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, ফয়সাল ইনাম কমলকে কুমিল্লার জেলার পূজা মন্ডপে কোরআন শরীফ রাখার ভিডিও আপলোড করাসহ অন্যান্য উস্কানিমূলক পোষ্ট তার ফেসবুকে পোষ্ট করেন এবং বিভিন্ন জনকে শেয়ার করায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা