সারাদেশ

ভারতীয় সমর্থকদের হামলায় দুই সহোদর আহত

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠি জেলার রাজাপুরে ভারত-পাকিস্তানের খেলা দেখার সময় পাকিস্তানের বলে চিৎকার দেয়ার অপরাধে ভারতীয় সমর্থকের হামলায় পাকিস্তানের সমর্থক দু’সহোদর আহত হয়।

রোববার (২৪ অক্টোবর) রাত নয়টায় উপজেলার সাংগর গ্রামের সাংগর স্কুল সংলগ্ন আলীম স্টোরের সামনে এই ঘটনা ঘটে। হামলায় সাংগর গ্রামের আমীর হোসেন মৃধার পুত্র কাশেম মৃধা (৩২) ও কামাল মৃধা (৪০) আহত হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্রিকেট খেলায় পাকিস্তানের যখন জিতে যাচ্ছে ঠিক তখনই পাকিস্তানের সমর্থকরা উল্লাস করে চিৎকার দিয়ে উঠে। এতেই ভারত সমর্থকদের গাত্রদাহ হয়। তারা পাকিস্তান সমর্থকদের উপর আকষ্মিক হামলা চালায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কামাল মৃধা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

রাজাপুর থানার ওসি (তদন্ত) আঃ হালিম তালুকদার বলেন, হামলায় সামান্য আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ থানায় আসেনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা