ছবি সংগৃহীত
সারাদেশ

‘আমরা ভারত পাকিস্তানকে ছাড়িয়ে এসেছি’

নিজস্ব প্রতিনিধি, ভোলা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘শেখ হাসিনার সৎ, দৃঢ় ও দেশপ্রেমী নেতৃত্বের ফলে আমরা এখন মিসকিনের জাতি নই, আমরা এখন গর্বিত জাতি। আমরা মধ্যম আয়ের দেশের তালিকায় আছি। আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে আমরা মালয়েশিয়া-সিঙ্গাপুরের সারিতে থাকব। শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে পৃথিবীতে আমাদের এই অবস্থান নিশ্চিত হয়েছে। গত ১২ বছরে আমরা ভারত পাকিস্তানকে ছাড়িয়ে এসেছি।’

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার ব্রজগোপাল টাউন হলে চরফ্যাশন-মনপুরাকে নদী ভাঙন থেকে রক্ষার জন্য প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন উপলক্ষে ব্রজগোপাল টাউন হলে উপজেলা পরিষদ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশে অস্থিতিশীলতা এবং আমাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টির ষঢ়যন্ত্র চলছে। আমরা এসব বাধা মানব না। উন্নয়নের পথে বাধা সৃষ্টি করা হলে অবশ্যই আমরা মোকাবিলা করব। যেভাবে আমরা রাজাকারদের নিশ্চিহ্ন করেছি, সেভাবে বাংলার বুকে বাংলার বিরোধী কাউকে স্থান দেব না।’

তিনি বলেন, ‘কিছু মানুষের সুখ সয় না। তারা বলে নির্বাচন করবো না। নির্বাচন না করার অধিকার সবার আছে। কেউ ভোট না দিলে আমরা তাকে বাড়ি থেকে ধরে আনব না। কিন্ত কেউ যদি বলে নির্বাচন হতে দেব না, সেটা কি আমরা মানব? এটা আমাদের দেশ। নির্বাচনের বাহিরে এদেশে প্রধানমন্ত্রী হওয়ার আর কোনো পথ নেই। এমপি হওয়ারও কোনো পথ নেই।’

চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই-এলাহী চৌধুরী, পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি ও পৌর মেয়র মোহাম্মদ মোর্শেদ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা