অগ্নিকাণ্ড
সারাদেশ

গাজীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল দশটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

মঙ্গলবার সকাল দশটার দিকে জরুন এলাকায় হায়দার আলীর টিনশেডের ঝুট গুদামে আগুন লাগে। এসময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে কাশিমপুর ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের ওয়্যার হাউস পরিদর্শক মো. মিরাজুল ইসলাম জানান, আগুনে ঝুট ও গুদাম পুড়ে গেছে। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। গুদামে বিদ্যুৎ সংযোগ ছিলোনা। ধারণা করা হচ্ছে বিড়ি সিগারেটের আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

সান নিউজ ডেস্ক/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা