পিটিয়ে হত্যা
সারাদেশ

স্ত্রীর প্রেমিককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জে স্ত্রীর প্রেমিককে পিটিয়ে হত্যা করেছেন স্বামী। স্ত্রীকেও পিটিয়ে গুরুতর আহত করেছেন তিনি। শনিবার (২ অক্টোবর) রাতে পীরগঞ্জ পৌর এলাকার সোনাকান্দর মহল্লায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পীরগঞ্জ বন্দরের ইলেকট্রনিক সার্ভিসিং ব্যবসায়ী পারভেজ ইসলামের সঙ্গে এক নারীর দীর্ঘদিন ধরে প্রেম চলছিলো। ঘটনার দিন শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে পারভেজ ওই নারীর বাড়িতে যান। এসময় তার স্বামী দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। তিনি লাঠি দিয়ে পারভেজের মাথায় আঘাত করেন এবং তার স্ত্রীকেও মারধর করেন।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে পারভেজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৩ অক্টোবর) ভোরে মারা যান তিনি। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুবার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক ব্যক্তিকে ধরতে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা