ছবি: সংগৃহীত
সারাদেশ

বরগুনায় তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন বরগুনা তালতলী উপজেলায় নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তিন হাজার শ্রমিক। সাত দফা দাবিতে এ কর্মবিরতি ঘোষণা করা হয়।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে শ্রমিকরা কর্মবিরতির ঘোষণা দেন। মূলত তাপবিদ্যুৎ কেন্দ্রের বাংলাদেশ লেবার কংগ্রেসের (বিএলসি) তালতলী শাখার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়।

শ্রমিকদের দাবিগুলো হলো- শ্রম আইন অনুযায়ী আট ঘণ্টা ডিউটি করতে হবে, অতিরিক্ত সময় ওভারটাইমের দ্বিগুণ মজুরি দিতে হবে, বিনা কারণে চাকরি থেকে ছাঁটাই বন্ধ করতে হবে, প্রতি সপ্তাহে শুক্রবার ছুটি দিতে হবে, কাজ শেষে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে, নামাজের স্থান, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করতে হবে। এসব দাবি না মানায় শ্রমিকরা কর্মবিরতির ঘোষণা দেন।

বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি) তালতলী শাখার সভাপতি মো. জাফর জানান, ২৩ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের সময় বেঁধে দিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার চায়না কোম্পানির কাছে সাত দফা দাবি জানান শ্রমিকরা। পরে ২৭ সেপ্টেম্বর সকালে দেড় ঘণ্টাব্যাপী শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতেও দাবি না মানায় কর্মবিরতির ঘোষণা দেন তারা।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা