যমুনা নদীর তীর রক্ষা বাঁধ।
সারাদেশ

যমুনা নদীর তীর রক্ষা প্রকল্পে ভাঙন

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার ধুনটে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ভাঙনে প্রায় ৫০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে যমুনা নদীর ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে এলাকার আবাদি জমি, জনবসতি ও বিভিন্ন স্থাপনা। তাই পাউবোর অর্থায়নে নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প হাতে নেয়া হয়। ২০১৬ সালে পুকুরিয়া এলাকার ৬০০ মিটার অংশে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় কাজ শুরু হয়। নদীর তীরে স্লোপ করে তার ওপর জিও চট বিছিয়ে সিসি ব্লক প্রতিস্থাপনের মাধ্যমে কাজ শেষ হয়। এতে ভাঙনের হাত থেকে রক্ষা পায় পুরো এলাকা। কিন্তু কয়েক দিন ধরে নদীর পানি কমতে শুরু করেছে। পানির প্রবল স্রোতে যমুনার তীরে আঘাত হানায় প্রকল্প এলাকায় শুরু হয়েছে ভাঙন। ক্রমেই ভাঙন আগাচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও জনবসতির দিকে।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাঙন স্থানে আপাতত মেরামতের কোনো পরিকল্পনা নেই। তবে নদীতে স্রোত এবং পানি কমে গেলে সংস্কারের ব্যবস্থা করা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা