ছবি: সংগৃহীত
সারাদেশ

টিকে গ্রুপের প্লাইউড ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের টিকে গ্রুপের প্লাইউড ফ্যাক্টরি গ্রিন বোর্ড অ্যান্ড ফাইবার মিলস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর নামক স্থানে প্লাইউড তৈরির ওই ফ্যাক্টরিতে আগুন লাগে।

জানা গেছে, সকালে ফ্যাক্টরির বয়লারে গরম তেল সরবরাহের পাইপ লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এরপর বাগেরহাট, খুলনা ও মোংলা ইপিজেডের ৬ ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ফ্যাক্টরির বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, অগ্নিকাণ্ডে ফ্যাক্টরির ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে তদন্তপূর্বক জানানো হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদারীপুরের ৩ আসনের ২৫ প্রার্থীর মধ্যে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ...

মুন্সীগঞ্জে বেশি দামে নেয়াতে বেকারিকে ৪ হাজার টাকা জরিমানা 

মূল্যের চেয়ে বেশি দামে ফাস্টফুড আইটেম বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা জাতীয় ভোক...

নতুন মন্ত্রিসভার শপথে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের সরকার প্রধান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নবনির্বাচিত সরকার আগা...

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন লক্ষ্মীপুরের এ্যানী ?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্য...

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর যেমন বাংলাদেশ চান ইবি শিক্ষার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা