মদ
সারাদেশ

মদ পানে দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেলে অতিরিক্ত মদ পানের কারণে অসুস্থ হয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের দুই কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

হোটেল রেজিস্ট্রারে থাকা ঠিকানা মতে, তিন বন্ধুর বাড়ি চট্টগ্রামের কোতোয়ালি এলাকায়।

জানা গেছে, অতিরিক্ত মদ পানের কারণে অসুস্থ হয়ে পড়েন ৩ বন্ধু। পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফসানুল হক (৩০) নামে একজনের মৃত্যু হয়। অন্যদিকে দুই বন্ধু সাইমুন প্রিয়াম ও রায়হানের অবস্থার খারাপ হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইমুন প্রিয়ামের মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ জানান, কক্সবাজারে ঘুরতে এসে কলাতলীর বে ওয়ান ডাচ হোটেলে রাফসানুল হক, রায়হান ও সাইমুন প্রিয়ামসহ ৪ বন্ধু ওঠে। তারা মদ পান করে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফসানের মৃত্যু হয়। অন্য ২ জনকে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা